বরঙ্গাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়টি শিবালয় উপজেলার (তদানীন্তন শিবালয় থানা) মহাদেবপুর ইউনিয়নের অন্তর্গত বরঙ্গাইল নামক স্থানে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ১৯২৪ সালের ১৮ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন বাবু যোগেশ চন্দ্র ঘোষ, পিতা—গোপাল চন্দ্র ঘোষ। বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন বাবু নলিনী কান্ত ঘোষ এবং তাঁর ছেলে বাবু অবনীকান্ত ঘোষ (মাখন বাবু)।
মূল অর্থের যোগানদাতা ছিলেন বাবু যোগেশ চন্দ্র ঘোষ। তিনি ছিলেন বাবু নলিনী কান্ত ঘোষের চাচাতো ভাই।
প্রতিষ্ঠাকালে বিদ্যালয়টি টিনের ঘরে ছিল। বিদ্যালয়ে ইসলাম ধর্মের কোনো শিক্ষক ছিলেন না, কারণ সে সময় ইসলাম ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল...